মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রচণ্ড গরমে অস্থির ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় জনজীবন

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

টানা ১০-১৫ দিন ধরে ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েছে জনজীবন। ক্ষেত খামারে কাজ করা ব্যক্তিরা একটু ছায়ার জন্য হাঁসফাঁস করছেন। পশুরাও গরমে অস্থির হয়ে পড়েছে।

সোমবার  (২৩সেপ্টেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় এমন দৃশ্য।  ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ঢোলারহাট ইউনিয়নের দেখা যায়,করলা  তুলার সময় প্রচণ্ড রোদে হাপিয়ে গিয়ে ও ক্লান্ত হয়ে গাছের ছায়ায় কয়েকজন শ্রমিক ও কৃষক বিশ্রাম করছেন ও একটু পর পর পিপাসায় পানি পান করছেন।এ সময় কথা হয় কৃষক মনজুর আলমের সাথে। তিনি বলেন, প্রচণ্ড রোদে ক্ষেতে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। তাই কিছুক্ষণ পরপর গাছের ছায়ায় এসে বিশ্রাম নেই ও তৃষ্ণায় পানি পান করছি।

ঠাকুরগাঁও সদর উপজেলার যুবক কৃষক রতন চন্দ্র বর্মন বলেন, ‘এই রোদে আমরা যুবকরাই মাঠে ঠিকভাবে কাজ করতে পারছিনা খুবই হাঁপিয়ে যাচ্ছি। যারা বয়স্ক তারা এই রোদে কাজ করে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন।, আখানগর কৃষক কুরবান আলী বলেন, রোদে কেউ মাঠে কাজ করতে চায়না। তাই শ্রমিকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে খুব অস্বস্তিকর অবস্থায় আছি।,

রুহিয়া রামনাথ ব্যবসায়ী সুমন আলী বলেন, ‘রাতে তাপমাত্রা একটু কম থাকলেও সকাল ১০ টা থেকে শুরু হয় প্রচন্ড রোদ ও গরম। বেলা যত বাড়তে থাকে গরমও তত বৃদ্ধি হতে থাকে।’

আজ (সোমবার ) ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। গত এক সপ্তাহে এটিই এখানকার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে এখানে সর্বোচ্চ ৩৪ ডিগ্রী সেলিসিয়াস থেকে ৩৬ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করেছে

সম্পর্কিত