আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম জেলাজুড়ে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে অক্টোবরের ১/২ তারিখ পর্যন্ত। এই সময়ে জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা সবচাইতে বেশি থাকতে পারে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে জেলার অনেক এলাকায়।
শুধুমাত্র কুড়িগ্রাম জেলা নয় রংপুর বিভাগের সকল জেলা সমূহের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উক্ত সময়ে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমা শুরু হবে এবং জেলাজুড়ে চলমান তীব্র গরম কমে আসবে।
বৃষ্টিপাতের সাথে যেহেতু তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই সকলকে বজ্রপাত থেকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সুত্র: ওয়েদার অফ কুড়িগ্রাম









