শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের সাথে অন্যায় করলে ভারতকে জবাব দেয়া হবে- মির্জা ফখরুল ইসলাম

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ভরত আমাদের প্রতিবেশি দেশ,আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারে তারা। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে। প্রতিবেশি হিসেবে থাকতে চাই। ভালোভাবে থাকতে চাই। কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার হয় তাহলে তার প্রতিবাদ আমরা জানাবো।

বুধবার দুুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় এক জনসভায় তিনি একথা বলেন। এর আগে জনসভা স্থলে বিভিন্ন মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের শান্ত থাকতে বলে বিএনপির মহাসচিব বলেন,যে বিজয় হয়েছে সেই বিজয়কে নষ্ট হতে দিবেন না। যে সুযোগ আসছে দেশকে সুষ্ঠু করার ভালো করার সেই সুযোগ যাতে আমরা না হার্ইা। তাই কেউ কোন অন্যায়দের সাথে লিপ্ত হবেন না।

তিনি আরো বলেন,ফ্যাসিবাদি হাসিনা সরকার এই আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে। ছাত্র জনতার কারো হাত পরে গেছে,কারো মাথায় গুলি লাগছে।

মহাসচিব আরো বলেন,বিএনপির পাশাপাশি বর্তমান তত্বাবধায়ক সরকার বলেছে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এতো খারাপ করে গেছে যা বলার বাহিরে। তার মধ্যে অন্যতম একটি ভুল হলো দেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করা। ভোটের ব্যবস্থাই নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ।

তত্বাবধায় সরকারকে সময় দেবার পাশাপাশি সকলকে তত্বাবধায় সরকারের পাশে থাকার আহব্বান জানিয়ে ফখরুল বলেন,এই তত্বাবধায় সরকার কাজ শুরু করেছে। তাদের সময় দিতে হবে। তারা কোন দলের নয় তারা দেশকে ভালোবাসে। তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দ্বায়িত্ব তাদের সহযোগতা করা।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ফখরুল বলেন,সকলেই যে আওয়ামী লীগ পন্থি ছিলেন তা নয়। সে সময় তারাও অনেক ঝামেলায় পড়েছিলেন। এখন সেই ঝামেলা থেকে সড়ে দাঁড়ান। জনগনের পাশে থেকে তাদের সাথে কাজ করুন।

ফখরুল বলেন,দেশনেত্রী খালেদা জিয়ে আপনাদের জন্য অনেক কাজ করেছেন। এই আওয়ামী লীগ সরকারের অত্যাচারে তিনি অনেকদিন জেল খেটেছেন। তিনি অসুস্থ,তার জন্য দোয়া করবেন।

এসময় জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত