রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুর জাগরণী সংসদ (উজাস) এর কার্যনির্বাহী পরিষদ ঘোষণা, সংবর্ধনা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন -উলিপুর জাগরণী সংসদ (উজাস)-এর কার্য নির্বাহী পরিষদের ঘোষনা।

উলিপুর জাগরণী সংসদ (উজাস) প্রতি বছর ৬ মাস মেয়দী কমিটি প্রদান করে।

এরই ধারাবাহিকতায় আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: ৬ মাস মেয়াদী নতুন কমিটি প্রধান করেন, যে কমিটির মেয়াদ ১৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি: পর্যন্ত।

উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক আইনের ধারা মোতাবেক সকল সদস্যের মাঝে নির্বাচন করে গঠন করা হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন মোট ২ জন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন মোট ৬ জন।

নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়

 মোঃ রাকিবুল ইসলাম (রাতুল) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ নাছিম ইকবাল।

সাংগঠনিক আইন মোতাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাধ্যমে পরবর্তী ৫০ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি তৈরি করা হয়।

উক্ত কমিটি ঘোষনার জন্য উলিপুর জাগরণী সংসদ (উজাস) একটি আলোচনা সভার আয়োজন করেন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

,ট্রাষ্টি,শিল্পী কল্যান ট্রাষ্ট,সংস্কৃতি মন্ত্রালয়ের সদস্য কবি ও গণবুদ্ধিজীবী,নাহিদ হাসান নলেজও উলিপুর জাগরণী সংসদ (উজাস) এর উপদেষ্টা মন্ডলির সকল সদস্য।

স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক সহায়তায় অদম্য গতিতে এগিয়ে মানব সেবা করে যাচ্ছেন উলিপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায়। স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মূল কাজগুলো করেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। উক্ত সংগঠন ইতো মধ্যে দুইশত ব্যাগ রক্ত বিভিন্ন মুমূর্ষু রেগীর মাঝে বিনামূল্যে ডোনেট করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নাছিম ইকবাল।

 উলিপুরের বুকে এক ঝাঁক তরুণ সেচ্ছাসেবীর হাত ধরে স্থাপিত সংগঠনটি ‘বেশ আলোড়ন সৃষ্টি করেছেন, সাধারণ মানুষের কল্যাণে অনর্গল কাজ করে । এক ঝাঁক নিবেদিত তরুণ স্বেচ্ছাসেবীর তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে উলিপুর জাগরণী সংসদ (উজাস)।

সম্পর্কিত