বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে মাছ ধরতে ব্যস্ত জেলেরা

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:

এই যেন মাছ ধরার উৎসব। শত শত মাছ ধরার নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন পেশাদার জেলে এবং শখের মৎস্য শিখারীরা।

গত (১৩সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯ টা হতে নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী সুইস গেটে এই মাছ ধরার উৎসব শুরু হয়েছে।

আত্রাইয়ে কযেকটি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।সমসপাড়া,কাশিয়াবাড়ি,শিমুলকুচি এলাকায় ঘুরে দেখা যায় এমন দৃশ্য।নদীতে পানি কমে যাওয়ায় মাঠের পানি সুইচগেট দিয়ে বের হয়ে যাচ্ছে।

সেখানে ঘুরে দেখা যায়,নানা ধরনের দেশি মাছ রুই,কাতলা,বোয়াল,টেংরা সহ নানা ধরনের ছোট বড় মাছ ধরা পরছে।

মাছ ধরার পাশাপাশি ভিড় জমাচ্ছে মাছ ব্যবসায়ি ও সাধারণ ক্রেতা।
তবে জেলেদের চেয়ে মাছ ধরতে সাধারণ মানুষই বেশি মেতেছে।

মাছ ধরতে আসা সুমন বলেন,বিলের পানি কমে যাওয়ায় মাছ গুলো নদীর দিকে যাচ্ছে, আমরা সহস্রাধিক লোক এক সাথে মাছ ধরছি, কেউ জাল দিয়ে কেউ বা মশারী দিয়ে, কেউ বা গোল জালি দিয়ে, সবাই ভালই মাছ পাচ্ছি। জন প্রতি অন্তত ১০/১৫ কেজি মত মাছ ধরেছি ।

সম্পর্কিত