মোঃ আমিরুল হক, রাজবাড়ী:
রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার শামীমা পারভীনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচয় শেষে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনায় অংশ নেন চ্যানেল আই জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, দৈনিক মাতৃকাণ্ঠের সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, ৭১টিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, দৈনিক বায়ান্ন এর জেলা প্রতিনিধি মোঃ আমিরুল হক, একুশে টিভি ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বিএমএসএফ এর জেলা সভাপতি ও বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধ কবির হোসেন, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধ রুবেলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধ মোহাম্মদ সাজিদ হাসান, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস, মানবজমিনের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক ভোরের আলোর প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, জবাবদীহির জেলা প্রতিনিধি মেহেদী হাসানসহ বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিমসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, রাজবাড়ীর সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগীতা প্রয়োজন। আপনাদের সহযোগীতা পেলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা সম্ভব হবে। আপনারা পুলিশকে সত্য তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলা সর্বস্তরের মানুষের সহযোগীতা চান তিনি।
তিনি আরোও বলেন, পুলিশ জনগণের বন্ধু হবে। যেকোন প্রয়োজনে সাধারণ মানুষ পুলিশের নিকট আসবে। পুলিশ সব শুনে সুন্দর সমাধান দিবে এটা আমরা আশা করছি। আপনাদের মাধ্যমে জেলার সকল মানুষের নিকট এই বার্তা পৌছুতে চাই যেন সকল মানুষ সবসময় পুলিশের সাথে মন খুলে সমস্যার কথা বলতে পারে। আমার অফিসের দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।






