রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না – তাসভীর-উল-ইসলাম

আসলাম উদ্দিন আহম্মেদঃ
ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না। ১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টায় উলিপুর উপজেলা বিএনপির আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাসভীর-উল-ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও এসএম হাবিব নয়ন ও আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি তারিক আবু আলা চৌধুরী, পৌর বিএনপির সাধারণত সম্পাদক সোলাইমান আলী সরকার, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সহ সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রমজান আলী, যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান, আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম লতা বেগম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না। অনেক ধৈর্য ধরেছেন আরো ধৈর্য ধরেন। সভাপতি হায়দার আলী তার বক্তব্যে, বিএনপির সকল নেতা কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।#

সম্পর্কিত