মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ের আড়তে দেশি মাছের সমাহার,জনমনে ফিরেছে স্বস্তি

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ

আত্রাই মাছের আড়ত এ যেন পরিচিত নাম।খালে, বিলে, নদীতে বেশি বেশি মাছ ধরা পড়ায় নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে দেশি মাছের আড়তগুলো। রুই, কাতল, শিং, টাকি,মাগুর, পাবদা, ট্যাংরা, কৈ,পাঙাশসহ বিভিন্ন জাতের দেশি মাছ দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছেন পাইকাররা।

প্রতিদিন ভোর থেকে জেলেরা বিভিন্ন পরিবহনে করে বিক্রির জন্য মাছ নিয়ে আসেন আত্রাইয়ের মাছ বাজারের আড়তগুলোতে। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চারঘণ্টা চলে কেনাবেচা। খালে, বিলে, নদীতে দেশি মাছ ধরা পড়ায় নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে মাছের আড়তগুলো। রুই, কাতল, শিং,টাকি, মাগুর, পাবদা, ট্যাংরা,কৈ, পাঙাশসহ বিভিন্ন জাতের মাছ কেনাবেচা হচ্ছে এখানে।

মাছ ব্যবসায়ী মো.ইছাহক আলী মোল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই বাজারে মাছের ব্যবসা করে আসছি। আত্রাই ও আশপাশের এলাকা থেকে এই বাজারে দেশি মাছের আমদানি হয়।
এই মাছগুলো আমরা আড়তের মাধ্যমে দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুরসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করি।’

তুলনামূলক মাছের দাম কম থাকায় পাইকারি ব্যবসায়ি ও জনসাধারণের মনে কিছুটা স্বস্তি ফিরেছে।

সম্পর্কিত