মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
২৪ আগষ্ট শনিবার,বাদ মাগরীব পাঁচবিবি উপজেলার বারিঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)
বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান ও ইউনিয়ন সেক্রেটারী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ নূর বক্স।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন-শত শত শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি সৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্র পিয়েছি, দেশের জনগণ যুগে যুগে স্বর্ণাক্ষরে লিখে রাখবে এই শহীদদের নাম।
শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে ও একটি ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহৃবান করেন।










