রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে দেড় বছরের সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ আগস্ট ২০২৪ উলিপুর থানাধীন হারুনেরফরা এলাকায় অভিযান পরিচালনা করে দেড় বছরের সাজা ওয়ারেন্ট সহ মোট ৪ টি ওয়ারেন্টের আসামী উলিপুর হারুনেফরা এলাকার নুর ইসলামকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার অব্যহত রেখেছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত