রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতীতের পানি আগ্রাসনের বিরুদ্ধে চিলমারীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ 

ভারতের ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ,কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে কিছু সময় অবস্থান করার পর আবার বিক্ষোভ মিছিলটি চিলমারী সরকারী কলেজ মোড়ে এসে সমাপ্তি হয়।

সভায় বক্তারা ভারতকে সকল প্রকার আগ্রাসন বন্ধের জন্য কঠিন হুশিয়ারী দেন।দেশে কোন প্রকার নৈরাজ্য বা বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে তা শক্তহাতে প্রতিহত করতে ছাত্ররা সবসময় প্রস্তুত আছে বলে জানান তারা।এছাড়াও তিস্তার পানির ন্যায্য হিস্বাও দাবী করেন তারা। ভারত সরকার যাতে পানি নিয়ে কোন প্রকার রাজনীতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করেন ছাত্ররা।

সম্পর্কিত