সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে অসামাজিক কর্মকান্ডে জড়িত এক নারীর বিরুদ্ধে অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে এক মক্ষিরানি। দীর্ঘদিন ধরে রৌমারী’র কিছু বখাটেদের মাধ্যমে দিবারাত্রি দেহ ব্যবসাসহ ভিন্ন কৌশল অবলম্বন করে যুবকদের টেপে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। এঘটনায় জরিত নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের আইয়ুব আলীর মেয়ে মুক্তি আক্তার (২৭)। গত ১১ সেপ্টম্বর ২০২২ সালে একটি দৈনিক কলমের বার্তা পত্রিকায় প্রকাশ করা হয় গাজিপুর মহানগরির কোনাবাড়ি আবাসিক হোটেল দেহ ব্যবসা করার সময় পুলিশের কাছে হাতেনাতে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয় মুক্তিকে। জেল থেকে বাহির হওয়ার পর থেমে থাকেনি মুক্তি। পরবর্তিতে স্থান পরিবর্তন করে রৌমারীসহ বিভিন্ন এলাকায় এই দেহ ব্যবসা করেন।

বিভিন্ন তথ্য সুত্রে জানা যায়, মুক্তি কিছু বখাটে দালালের মাধ্যমে রৌমারী ঘুঘুমারী এলাকার সাগর নামের সোনাপুর এলাকার জাহিদুল ইসলামসহ বিভিন্ন এলাকায় ১ বছরের মধ্যে এমন কয়েকটি ছেলেকে বিবাহ করে। তাদের কাছ থেকে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনকি বিবাহ ছাড়াও দালালের মাধ্যমে অসামাজিক কর্মকা-ে জড়িয়ে ফাঁদে ফেলে। এছাড়াও টাকা আদায়ের কৌশলে বিভিন্ন ব্যক্তির নামে বিবাহের ও অশ্লিল ছবি প্রকাশের মাধ্যমে নাটক করে অর্থ আদায়ের কৌশল করেন। বিষয়টি নিয়ে গোটা এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অসামাজিক ও বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলানো এবং অসম্মানি করাকে কেন্দ্র করে সম্প্রতি রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন, এই মহিলা বিয়ের নাটক করে বিভিন্ন জনের নিকট থেকে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে থানায় ও বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেন। এমন অসামাজিক কর্মকান্ড চলতে থাকলে এলাকায় মানসম্মান নিয়ে বাস করা সমস্যা হয়ে পড়বে অনেকে অভিযোগ করেন। তাই প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবী এ অসামাজিক কর্মকান্ডে জড়িত দালাল ও অভিযুক্ত মুক্তিকে অতিসত্তর গ্রেফতার করা হোক। নচেত যুব সমাজের অবক্ষয় দেখা দিতে পারে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা বলেন, বিষয়টি আমি শুনেছি। পক্ষে বিপক্ষে কয়েকটি অভিযোগও পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত