রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জ ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি

নবাবগঞ্জ ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে নবাবগঞ্জ ভাদুরিয়া স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ মোঃশহিদুল ইসলাম এর পদত্যাগের দাবিতে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গত বুধবার বেলা ১১টার বৈষম্যবিরোধী
সাধারণ শিক্ষার্থীরা শিক্ষাক সহ এ কর্মসূচি পালন করেন। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে ভাদুরিয়া
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। পরে সেখানে
মানববন্ধনে ওই কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মানববন্ধনে ভাদুরিয়া ইউনিয়ন শিক্ষার্থী মোঃ রোমান কবির বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের দলীয় ছত্রছায়ায় থেকে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতি করে বীরদর্পে চলে আসছেন, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। এছাড়াও বেশ কয়েক জন নারী শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী। এজন্য আমরা ছাত্র জনতা আজকে অধ্যাক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন বলে জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন সমন্বয়ক রাশেদুল ইসলাম, আবু সুফিয়ান, আবু সাঈদ ও অন্যান্য শিক্ষার্থী বৃন্দ

এর আগে মঙ্গলবার কলেজের অধ্যক্ষের রুমে তালা দেন শিক্ষার্থীরা।অধ্যক্ষের দরজায় সাদা
কাগজে লেখা রয়েছে ‘দুর্নীতিবাজের ঠাঁই নাই—সাধারণ শিক্ষার্থী, ভাদুরিয়া স্কুল অ্যান্ড
কলেজ’। এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কলেজের শিক্ষক হলরুমে
শিক্ষক-কর্মচারী জরুরি বৈঠক করেন। সেখানে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে
অধ্যক্ষের অসদাচরণের বিষয় তুলে ধরা হয়। কলেজের ছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন
জায়গায় ঘুরতে দেখা যায়। শিক্ষার্থীদের কয়েকটি দাবির মধ্যে একটি হলো- অধ্যক্ষের পদত্যাগ।
এই বিষয়ে ওই অধ্যক্ষের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সম্পর্কিত