সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈল আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগস্ট পালনের জন্য প্রস্তুতি সভা

মোঃ আকতারুল ইসলাম আক্তার স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার ১৩ আগস্ট বিকেলে দলীয় কার্যালয় চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে সভায় পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জবায়দুর রহমান, অধ্যক্ষ আজহারুল ইসলাম, এম,এ মোমিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ এলবার্ট,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শ্রমিক লীগ সভাপতি আইয়ুব আলী, কৃষক লীগ সভাপতি বাবর আলী, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক রমজান আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে যথাযথ মর্যাদায়,শান্তিপূর্ণভাবে ১৫ আগস্ট পালনের অভিমত ব্যক্ত করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক।

এ ছাড়াও সভায় আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল ইসলাম, আনোয়ারুল ইসলাম, রফিউল ইসলাম, অধ্যাপক আশরাফ আলী, খোকন সরকার,বিক্রম বসাক, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র, মতিউর রহমান মতি ও আব্দুল বারী, কৃষক লীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা নওরোজ কাওসার কানন, আরথান আলী, যুবলীগ নেতা শাহনেওয়াজ, আল্লামা ইকবাল, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত