মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রমা) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার ( ১২ আগস্ট) উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামে দুপুরের দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামে সোহরাব হোসেন এর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরের গলায় টনসিল নিজ বাড়িতে গোসল শেরে ঘরের ভিতরে বিদ্যুতের পানির হিটার দিয়ে পানি গরম করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন হাতে লেগে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন এই কিশোর। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কিছু খন পর বাড়ির লোকজন এসে দেখে বিদ্যুতের লাইনের সাথে ঘরের ফ্লরে পড়ে আছে। এবিষয়ে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অসাবধনতা বশত ঘটনাটি ঘটেছে।

এব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত