সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুইজন শহীদদের নামকরনে ২ টি রাস্তার উদ্বোধন

মোঃকামরুজ্জামান সম্পদ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গন অভ্যূথান ২০২৪ বগুড়া সদরের এরুলিয়ায় শহীদ আব্দুল মান্নান ও রিপন ফকির এর পরিবারের পাশে বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ।

রবিবার বিকালে স্থানীয় বন্দরে এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুই শহীদদের নামে রাস্তার নাম করণ উদ্বোধন উপলক্ষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম টুকুর সভাপতিত্বে উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম,
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিয়া সুলতানা,সদর উপজেলা বিএনপির উপ-কোষাধ্যক্ষ রবিউল আউয়াল তালুকদার পলাশ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন পেস্তা,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক হোসেন খান,যুগ্ম সাধারন সম্পাদক শাহ জামাল হোসেন জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মানিক,আব্দুল্লাহেল কাফী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শহীদ দুটি পরিবারের সদস্যরা।
শেষে এরুলিয়া চাতালের মোড় হতে ন্যাংড়া বাজার পর্যন্ত শহীদ আব্দুল মান্নান ও আজির মোড় হতে কদমতলী পর্যন্ত শহীদ রিপন ফকির এর নামে রাস্তার নাম করনের শুভ উদ্বোধন শেষে মোনাজাতে অংশ গ্রহন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।
পরে জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ দুটি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা রবিউল আউয়াল তালুকদার পলাশ।

সম্পর্কিত