রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে র‍্যাবের মহাপরিচালক বন্যা কবলিত  নাগরিকদের মাঝে ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

আজ  সকালে কুড়িগ্রাম জেলা সফরে আসেন র‍্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজি, বাংলাদেশ পুলিশ ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবা মহোদয়।

র‍্যাবের মহাপরিচালক কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এলাকায় র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বন্যা কবলিত প্রায় ৫০০ পরিবারের  নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন।

র‍্যাবের মহাপরিচালক কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অধিনায়ক র‍্যাব-১৩, রংপুর মেজর মোঃ কামরুল হাসান (এনডি), কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত