আসাদুল্লাহ আল গালিব,নজরুল বিশ্ববিদ্যালয়:
দেশের বাইরে বিশ্ববিদ্যালগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি ও শিক্ষার্থী আদান-প্রদান সহজতর করতে অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তর(বহিরাঙ্গণ কার্যক্রম) চালু করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৮ বছর পর চালু হওয়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের প্রথম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল। ৩০ জুন অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ৮(গ) ধারায় উল্লিখিত পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) পদ ও উক্ত দপ্তরের কার্যক্রম প্রথমবারের মতো শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





