মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
সোমবার (০১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী পৌর সভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল মোরশেদ আরুজ। রাজবাড়ী প্রতিনিধি দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সভাপতি হেলাল মাহামুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক)সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম।
ভয়েস অব রাজবাড়ীর উপস্থাপক কে এম তাহছিন সুগ্ধ ও অর্পিতা শশি অর্চির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাক পত্রিকা ও দীপ্ত টিভির রাজবাড়ী প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন বিষ্ণু, ঢাকা পোস্ট এর রাজবাড়ী প্রতিনিধি মীর সৌরভ।






