বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী একই বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি ৩০ জুন ২০২৪ তারিখ হতে পরবর্তী তিন বছর পর্যন্ত লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।
এ প্রসঙ্গে সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, পূর্বের বিভাগীয় প্রধান লোকপ্রশাসন বিভাগকে বর্তমানে যে অবস্থানে নিয়ে এসেছেন– আমি চাই সে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে। এ ছাড়াও, বিভাগকে সেশনজটমুক্ত রেখে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও আমি সর্বোচ্চ চেষ্টা করব।








