রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বেরোবিতে বাতিল হলো বৃহস্পতিবারের ছুটি, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহস্পতিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকছে।

শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন এ সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে। নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর থেকে বৃহস্পতিবারসহ সপ্তাহে তিন দিন বন্ধ থাকতো বেরোবি ক্যাম্পাস।

সম্পর্কিত