মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

রাজবাড়ীতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকার মোঃ হাফিজের ছেলে।

আজ শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬ টার সময় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতে খারুল আলম প্রধান বলেন, শুক্রবার বিকেলে হঠাৎ করে দৌড়ে এসে ওই শিশুটি ব্যাটারী চালিত অটোবাইকের নিচে চাপা পড়ে।

এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে অটোবাইকটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত