মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে ভিজিএফ এর কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়নে ভিজিএফ এর কার্ডধারী উপকারভোগীদের মাঝে ইদুল আযহা উপলক্ষে চাল বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বামনডাঙ্গা ইউনিয়নের রামদের স্কুল মাঠে নয়টি ওয়ার্ডের দুস্থ ও হতদরিদ্র ৬ হাজার ১৪৫ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ উদ্বোধন করেন ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।

ট‍্যাগ অফিসার হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জামিউল শাহ্ চৌধুরী, ইউনিয়ন সচিব আলতাব হোসেন, ইউপি সদস‍্য রানু মিয়া, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন ধলুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ।

সম্পর্কিত