মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

৪০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোরিক্সার গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামায়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

১৩ জুন ২০২৪ ইং তারিখ ২১:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ জসিম (২৪), পিতা- মৃত জহুর আলী, মাতা- মৃত জাকিয়া বেগম, সাং- আড্ডা বাগোনগাঁ, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’কে ৪০৩ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত