শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী কৃতি ক্রীড়া শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করলেন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে

শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের  অতিরিক্ত  পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সাথে  সৌজন্য সাক্ষাৎ করেছেন  দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ( প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও স্কুলের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে জার্মানীতে ১৭০ দেশের প্রতিযোগিতায়  লং জাম্প ও দৌড়ে  প্রথম স্থান অধিকারী  চ্যাম্পিয়ন স্বর্নপদক বিজয়ী  রবিউল ইসলাম রবিন ও  দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ( প্রতিবন্ধী) স্কাউট গ্রুপের জাতীয় পর্যায়ে ১ম,২য় ও ৩ য়  স্থান অধিকারী  শিক্ষার্থীরা। এরা হচ্ছেন,সুমিতা আক্তার,রসিজল হক,  কামরুজ্জামান ও সুমাইয়া আক্তার।

এসব কৃতি শিক্ষার্থীদের  কাছে পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী খুশি হন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় এবং আপ্যায়িত করেন।

সম্পর্কিত