শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৮ জুন ২০২৪ রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা এলাকার মাদক কারবারি মোঃ হাবিবর রহমান (৫৩) এর নিজ বসতবাড়ি থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত