রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) কুড়িগ্রাম আরডিআরএস ট্রেনিং রুমে এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় জেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন যুব প্রতিনিধি নিয়ে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মহিদেব যুব সমাজ কল্যান সংস্থা (এমজেএসকেএস) এবং আরডিআরএস বাংলাদেশ।

দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মহিদেব যুব সমাজ কল্যান সংস্থার (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাধা রাণী রায়।

এসময় আরডিআরএস বাংলাদেশ এর মনিটরিং এন্ড ইভুলিয়েশন অফিসার মোঃ মিনহাজুল ইসলাম চৌধুরী, ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ আলিফা বেগম, কমল কান্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত