শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে এক মহিলা আটক

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহীড়ি বাজারে অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয় নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের জননী। আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান, বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২ টায় আমার জুয়েলারী দোকানে নাজমা নামে এক মহিলা একটি সোনার আংঠি বিক্রি করতে আসেন। সেই সময় ওই সোনার আংঠিটি আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল সোনা ধরা পরে।
বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম নাজমা বেগম এবং যশোর জেলার কেশবপুর থানার যাতপুর চাচড়া মোর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। তিনি আরো বলেন, আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে।
পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর উপস্থিতিতে ওই মহিলাকে নিজ জিম্মায় ছেড়ে দেন।
এই ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া মহিলার নাম ও পরিচয় সঠিক কিনা তা জানা যায়নি।

সম্পর্কিত