শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া পৌরসভার হাকিরমোড়ে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

মোঃকামরুজ্জামান সম্পদঃ
বগুড়া পৌরসভা ১ নং ওয়ার্ডের হাকিরমোড়ে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। মঙ্গলবার বিকেলে যুবলীগ নেতা হুমায়ন কবিরের সঞ্চালনায় ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুন্নার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নয়ন, শহর যুবলীগের সভাপতি মাহফুজুর আলম জয়, সাধারন সম্পাদক উদয় কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বুলবুল, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ ভূঞা গামা, শ্রমিক লীগ নেতা জালাল। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শ্রী সোহেল, বাপ্পি, মিথুন, ফটো, বুলেট, রিমেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নব নির্বাচিত চেয়ারম্যান বলেন, আমি আপনাদের সন্তান, ভাইয়ের মত কেউ চেয়ারম্যান বলে সম্বন্ধ করবেন না। চেয়ারম্যান হিসেবে নতুন,কোন ভুল করলে সেগুলো আমাকে সংশোধন করে দিবেন। তিনি আরোও বলেন, আপনাদের পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে এই উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি আবাল বৃদ্ধ সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত