শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, ২৮ শে মে মঙ্গলবার বিকেলে,বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়,

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপির কর্মকর্তা শ্যামলা শান্তি কোরাইয়া, প্রোগ্ৰাম অফিসার ও
গোল্ডেন সরকার স্পন্সরশীপ এ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার,ধর্মীয় নেতা, ভিডিসি,শিশু ও যুব ফোরাম, শিক্ষক, স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, শিক্ষার্থীরা,প্রধান অতিথি বক্তব্য বলেন
বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কারণ কার্যকর উপায় হলো শিক্ষা, তাই মেয়েদের শিক্ষায় সুযোগ্য প্রদান, বিশেষ করে গ্রামীণ এলাকায়, বিবাহ বিলুপ্ত করতে এবং তাদের জীবন সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে মেয়েদের ক্ষমতায়ন করতে সাহায্য করতে পারে,অর্থনৈতিক দুর্দশা বাংলাদেশের বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ, সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান, আয়োজনে ইম্প্যাক্ট প্লাস দলের সদস্যবৃন্দ সহযোগিতায় এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সম্পর্কিত