মঙ্গলবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে ছিনতাইকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা গেছে, সিলেট নগরীতে নিয়মিত ছিনতাইর শিকার হচ্ছেন অনেকে। অটোরিকশা নিয়ে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে কেউ হারাচ্ছেন টাকা আর কেউ দামি মোবাইল। চক্রের অটোরিকশার ভেতরে অস্ত্র ধরে অথবা চেতনানাশক স্প্রে করে যাত্রীর সর্বস্ব লুটে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। সম্প্রতি এই চক্র সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই প্রচার করছেন।
এ বিষয়ে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ বলেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরী হয়েছে চালকরা এসবের সাথে জড়িত। কিন্তু তা সত্য নয়। অনেক সময় যাত্রীবেশে একটি ছিনতাইকারী চক্র এই ধরনের কাজ করছে। আবার কেউ কেউ মালিকদের বেশী ভাড়া দিবেন বলে গাড়ি নিয়ে ভাসমানভাবে যাত্রী তুলে এসব অপর্কম করে যাচ্ছে। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি অনুসন্ধান করছি। ইতোমধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছি। মালিকদের চালকদের গাড়ি দেওয়ার আগে তাদের এনআইডিসহ সব যাচাই-বাছাই করে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।










