সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ 

মোঃজান্নাতুন নাঈম(কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট জনপ্রতিনিধি):

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতার বন্ধের দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে, বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

এছাড়াও ক্যাম্পাসে, বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ তুহিন আল হাসান।

সোমবার সকালে, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ছাত্রলীগের সকল নেতাকর্মীরা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে জড়ো হয়। এসময় ফিলিস্তিনের জয় হোক নামে নানা স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃতুহিন আল হাসান সকল শিক্ষার্থী এবং স্যারদের সাথে নিয়ে ক্যাম্পাসের সামনে জড়ো হন।

ন্যায্যতা-ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর অপরাধের বিরুদ্ধে কুড়িগ্রাম পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী, শিক্ষকসহ কুড়িগ্রামের স্থানীয়রা এগুলো অন্যায়ের প্রতি সংহতি জানিয়েছেন।

বর্তমান সরকার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বরাবরই অগ্রগামী উল্লেখ করে বলা হয়, ‘বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে সদাসর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিলো ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন।

ছাত্রলীগ এবং ভাইস প্রিন্সিপালের বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর মতোই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন, তা অতুলনীয়-অভাবনীয়। তাদের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে বর্ণিত দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে শান্তির প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন।

সম্পর্কিত