মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে, প্রয়াত চেয়ারম্যান জসীম মোল্যার সহধর্মিণী সফুরা খাতুন বেলি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছে, প্রয়াত চেয়ারম্যান জসীম মোল্যার সহধর্মিণী সফুরা খাতুন বেলি। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯ জন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান জসীম মোল্যা গত ৫ ফেব্রæয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপ-নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান জসীম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী (আনারস) প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত