বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: তীব্র তাপদাহে পুড়ছে কুড়িগ্রামের চিলমারী। দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার খেটে খাওয়া মানুষের জীবন। বিভিন্ন প্রজাতির ফসল ও গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারীরা।উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার আয়োজনে তীব্র এই তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ(সালাতুল ইসতিসকা) আদায় ও মোনাজাত করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চিলমারী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে ইমামতি করেন মাওলানা ক্বারী মো.আবু সাঈদ। দোয়া অনুষ্ঠানে হাফেজ কল্যান সংস্থার উপজেলা নেতৃবৃন্দ,স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক ও এলাকার বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ নেন।

এর আগে নামাজের মাঠে উপস্থিত সকল মুসুল্লি তাদের পরিধেয় জামা এবং টুপি উল্টো পাশ্বে পরিধান করে নামাজে দাড়ায়। নামাজ শেষে খুতবা পাঠ ও সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানাহাট বাজার কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মো.মজিবর রহমান।

সম্পর্কিত