বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

ছুটির দিনে টেন্ডার ছাড়াই কালুখালী হাসপাতালের নির্মাণ সামগ্রী বিক্রির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর কালুখালী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের বিরুদ্ধে সরকারী রড, অ্যালুমিনিয়াম থাই বিক্রির অভিযোগ উঠেছে ।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টার সময় জনশুন্য থাকাবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে বেচে যাওয়া রড, অ্যালুমিনিয়াম থাই উপজেলার তফাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ মনতাজ আলী শেখের ছেলে রমজান আলী শেখের নিকট বিক্রি করেন। হাসপাতারের ওই সব মালামাল কালুখালী রেল স্টেশনের পাশে লিটন ভাঙারীর দোকানে মজুদ রেখেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সম্প্রসারণের কাজে বেচে যাওয়া প্রায় ২ টন রড ও প্রায় শত কেজি এলুমিনিয়াম থাই স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির অনুমতি না নিয়ে বিক্রি করেছেন। সরকারী নিয়ম-নীতি অনুসারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়া এবং বিনা নিলামে বিক্রি করে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি রড ৫৪ টাকা কেজি দরে ও এলুমিনিয়াম থাই ১৯০ টাকা কেজি দরে বিক্রয় করেন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আখতারুজ্জামানের মাধ্যমে বিক্রি করেন ভাঙ্গারী ব্যবসায়ী রমজান আলীর নিকট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আঁতাত করে হাসপাতালের নানা সরঞ্জামাদি ও ঔষধ এ ভাবে বিক্রি ও নানা অনিয়ম করে থাকেন এ আক্তারুজ্জামান।

ভাঙ্গারী ব্যবসায়ী রমজান আলী বলেন, তাকে আক্তার ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর ভাঙারী মালামাল দেখিয়ে আমার সঙ্গে দাম দর মেটানো হয়। দাম দরে মিটে গেলে আমি কিনে আনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রড, এ্যালুমিনিয়াম থাই বিক্রির অভিযোগ সঠিক নয় এবং কোন বক্তব্যে দিতে রাজী হননি।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ও উন্মুক্ত দরপত্র আহ্বান ব্যতিত এগুলো বিক্রির সুযোগ নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে এটা আইন বিরোধী হয়েছে।

সম্পর্কিত