বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

এনায়েতপুর থানা যুবলীগের আয়োজনে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ

সোহেল রানা চৌহালী প্রতিনিধি:চলমান তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দাবদাহ যেন থামছেই না। ঘরের মানুষ  থেকে শুরু করে পথচারী হাটের মানুষ, ঘাটের মানুষ মাঠের মানুষ সহ রিক্সা ও ভ্যান শ্রমিকের জীবন ও জীবিকা থেমে নেই, থেমে নেই প্রতিদিনের কর্ম ব্যস্ততা। রোদ আর গরমের তীব্রতাকে উপেক্ষা  করেই কর্মের তাগিদে ছোটেন কর্ম ব্যস্ত মানুষ, এর মাঝেই পিপাসায় কাতর ভ্যান চালক হঠাৎ এক বোতল পানি পেলে মন্দ কি?

শনিবার সকাল ১১ টায় এনায়েতপুর কেজির মোড় যাত্রী ছাউনিতে থানা যুবলীগের আয়োজনে পথচারী, ভ্যানচালক বাস, ট্রাকচালকদের হাতে এক বোতল মিনারেল ওয়াটার, ও টেষ্টি স্যালাইন তুলে দেন যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় চলাচলরত সাধারণ মানুষ  এ উপহার পেয়ে  খুশি এবং সাধুবাদ জানান দলীয় নেতৃবৃন্দের  পানি বিতরন কালে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মন্নাফ ও সাধারণ সম্পাদক আলমাস আলী সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত