শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ঈদের দিন  নিরাপদে ঈদ নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কর্মসূচি পালন 

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে ঈদের দিনে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৪২ টি বাইকে মামলা, যথাযথ সরকারী কাগজপত্র বিহীন বাইক চালানোর জন্য ৪ টি আটক, উশৃংখল ও দলবদ্ধ ভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরার সময় ০৮ টি পিকআপ ও ০৭ টি অটো আটক এবং গণউপদ্রবের দায়ে ২৪ টি সাউন্ড বক্স জব্ধ করেছে পুলিশ। একইসাথে রাজিবপুর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়িতে ০৫ টি স্থানে বিভিন্ন জুয়ার সামগ্রী জব্দ করেছে পুলিশ।কুড়িগ্রামে ঈদের দিন  নিরাপদে ঈদ নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কর্মসূচি পালন 

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকবৃন্দ যেনো নিরাপদে পরিবার সহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করেছে।

পবিত্র মাহে রমজানে মাসব্যাপী বিভিন্নভাবে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করা হয়েছে। জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পবিত্র ঈদ-উল-ফিতরের দিন কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ঈদের জামাতের নিরাপত্তাসহ বিশেষ বিশেষ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা পুলিশের এবারের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে কুড়িগ্রামের অনেক সম্মানিত নাগরিকবৃন্দ তাদের মতামত প্রকাশ করেছেন। জনি শেখ নামে একজন তার ফেসবুক আইডিতে লিখেছেন, “কয়েক বছর পরে ঈদের দিন ধরলা ব্রীজে যানজট মুক্ত দেখলাম, ধন্যবাদ কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশ। এছাড়াও কুড়িগ্রাম সদরের রফিকুল ইসলাম বলেন, ধরলা ব্রীজের ওপরে নির্ধারিত লেন তৈরি করায় আমরা আমাদের পরিবারসহ নির্বিঘ্নে চলাচল করতে পারছি, ধন্যবাদ জেলা পুলিশকে।

কুড়িগ্রামের জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র বলেন, বিভিন্ন সম্মানিত নাগরিক, অভিভাবক ও সুধীসমাজের মতামত ও অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়।

সম্পর্কিত