শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ী ও লুঙ্গী বিতরণ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ ফারুকুল ইসলাম ফারুক ১ হাজার ৮‘শ জন নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, মোঃ আব্দুস সাত্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, জিয়াউল ইসলাম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর, উপজেলা পরিষদ চত্বরে দুস্থ বীরমুক্তিয়োদ্ধার পরিবার এবং চিলমারী, নয়ারহাট ও অষ্টমীর চর ইউনিয়নে ৩ হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন।

সম্পর্কিত