মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আটক

মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর, বগুড়া –

বগুড়ার শাজাহানপুরে আব্দুল মালেক (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আশেকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গ্রেফতারকৃত মালেক উপজেলার দাড়িকামারি গ্ৰামের ওসমান আলীর পুত্র।

থানাসূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় ০৮ মার্চ ২০২৫ তারিখে দায়েরকৃত মামলার আসামী আটককৃত আব্দুল মালেক। মামলার তদন্ত চলাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বুধবার (২৮ মে) দুপুর ১২:১০ টায় আশেকপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত