মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন বাংলাদেশে ‘কেমন কুড়িগ্রাম দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে ২৪পরবর্তী নতুন বাংলাদেশে ‘কেমন কুড়িগ্রাম দেখতে চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম ঘোষপাড়ায় ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোরাম রসুল রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার আহবায়ক আবদুল আজিজ নাহিদ প্রমুখ।

কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ জেলার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে তার সমাধান বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা চান। জেলার ভয়াবহ ভাবে মাদক ছড়িয়ে পড়া, চিকিৎসক সংকট, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, নদী ভাঙ্গন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলা ভৌগোলিকভাবে নদী ভাঙ্গন কবলিত ও কর্মসংস্থানের সংকট প্রবণ এলাকা। এই জেলার অধিকাংশ তরুণ ও যুবক বেকার। এখানে কোন কর্মসংস্থান নেই। কিন্তু কর্মসংস্থানের তৈরির জন্য একটি ভাল নির্বাচিত সরকার দরকার। যে সরকার কুড়িগ্রাম জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগত ভাবে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী জানানো হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত