মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাইদুর’কে হাতেনাতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে রৌমারী যাদুরচর এলাকার মাদক কারবারি মোঃ সাইদুর রহমান (৪৫) কে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

সম্পর্কিত