বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরী উপজেলাা পরিষদ নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে  চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়। দলীয় প্রতীক না থাকায় নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তার নির্বাচনী পোস্টারে মুজিব কোট পড়ে  নৌকা প্রতীক ব্যবহার করে তাকেই আওয়ামী লীগের মুল প্রার্থী হিসেবে প্রচার করছেন। এতে ভোটাররা নানান দ্বিধাদ্বন্দে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাগেশ্বরী উপজেলাা পরিষদ নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

সম্পর্কিত