রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

৬ দিনে ১২ জেলা পরিদর্শন করবেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ:উত্তরাঞ্চলের ১২টি জেলা পরিদর্শন এবং রংপুর ও রাজশাহী বিভাগের ১২৫টি উপজেলায় শীতবস্ত্র পৌঁছে দিতে ছয়দিনের সফরে ঢাকা ছাড়ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ নিজেই।

আসিফ মাহমুদ বলেন, ‘উত্তরবঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। রংপুর ও রাজশাহী বিভাগের ১২৫ টি উপজেলার জন্য আড়াই লাখ কম্বল পৌঁছে দিতে আসছি উত্তরবঙ্গে।’

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থাকব দিনাজপুরে। আগামী ৬ দিনের সফরে ১২ টি জেলার ২৪ টি উপজেলা পরিদর্শন করব। এছাড়াও স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির জন্য সরেজমিনে পরিদর্শন করব।’

সম্পর্কিত