রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

৪ নং বেলকা ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃগাইবান্ধা সুন্দরগঞ্জের ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

(৩০ এপ্রিল ২০২৪) মঙ্গলবার বেলকা ইউনিয়ন পরিষদ মাঠে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার শেখ আহসানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খাজা, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার প্রমুখ।

এসময় সাধারণ জনগন তাদের মৌলিক কয়েকটি দাবি তুলে ধরেন।

উক্ত বাজেটে ৩ কোটি ৬৩ লক্ষ ৫০ হাজার ৫৬৪ টাকা সম্ভাব্য আয় ও ৩ কোটি ৬২ লক্ষ্য ৫০ হাজার ৫৬৪ টাকা ব্যয় ধরে গ্রামীন অবকাঠামো উন্নয়নের বাজেট ঘোষণা করা হয়।

সম্পর্কিত