বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির এর আদিতমারী থানা শাখার কমিটি প্রকাশ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আদিতমারী থানা শাখার সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। লালমনিরহাট জেলার সেক্রেটারিয়েট গণের পরামর্শে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম।

আজ ০৬ জানুয়ারি সকাল ১০:৩০ মিনিটে আদিতমারী উপজেলার ইসলামী ছাত্রশিবিরের অফিসে শাখার সাথীদের নিয়ে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি রাশেদুল ইসলাম এর নেতৃত্বে জেলা সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন। এই আলোচনার মাধ্যমে কমিটির নাম প্রকাশ করা হয় এবং দায়িত্ব অর্পন করা হয়।

পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

সম্পর্কিত