শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হিন্দু ধর্মীয় সমাজের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে -তুলা

শ্রী জিত, স্টাফ রিপোর্টার্স ঠাকুরগাঁওঃ

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মীয় সমাজের সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার নির্দেশে প্রদান করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্য তম সদস্য ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জনাব জেড চৌধুরী মোর্তোজা তুলা।

গতকাল শুক্রবার মধ্যে রাতে নিজ নির্বাচনীয় এলাকা হরিপুর উপজেলার মহেন্দ্রগাও শিশুডাংঙ্গী হরিবাসর মন্দিরে হরিবাসর চলাকালিন উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করনের সময় এসব কথা বলেন।

তিনি আরো বলেন’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করেছেন,এবং নিজের জন্য সকলের কাছে দোয়া, প্রার্থনা করেছেন।

পরে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের হরিপুর উপজেলার প্রতিনিধি গণের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মনোযোগ সহকারে তাদের কথা শুনে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস প্রদান করেন।সেসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ।

সম্পর্কিত