নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমাদান, কুরআন নাজিলের মাস উপলক্ষে হাফেজে কুরআনদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
আজ সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া জেলা ছাত্রশিবির কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমাদান হলো কুরআনের মাস। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং হাফেজে কুরআনদের সম্মান করা মুসলিম সমাজের দায়িত্ব। তারা হাফেজে কুরআনদেরকে দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।













