শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল শিশুর

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আনিচা (৬) নামে এক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আনিচা একই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামের ভাগ্নি।

সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশে উঠানে গোসল করছিল আনিচা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত