শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হরিপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হরিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত তোররা (ইসলামপুর) গ্রামে থেকে ৩০ (ত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ জরিনা খাতুন (৩০) কে হাতেনাতে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

মোছাঃ জরিনা খাতুন (৩০) হরিপুর উপজেলার ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত তোররা (ইসলামপুর) গ্রামে মোঃ আনিছুর রহমান স্ত্রী।

সোমবার ০৪ ডিসেম্বর রাত ১১.৪৫ টায় গোপন গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত তোররা (ইসলামপুর) গ্রামের আনিছুর রহমানের বসতবাড়ী থেকে স্ত্রী মোছাঃ জরিনা খাতুন (৩০)কে হরিপুর থানার এস আই তাপস রায় সহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।

হরিপুর থানা পুলিশের এসআই তাপস রায় জানায়, মোছাঃ জরিনা খাতুন অবৈধভাবে ৩০ (ত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার নিজের বাসায় হেফাজতে সংরক্ষণ করেছিলেন বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল তদন্ত করেন ও আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ জানান, মোছাঃ জরিনা খাতুন এর নামে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু হয়েছ আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত