শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বপন রবি দাস: হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ মোঃ কৌছর বখত (৫২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) গোপন সংবাদ ভিত্তিতে দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোঃ তোয়াব বখত এর ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৌছর বখত দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাঁজার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক ফনী ভূষণ রায়ের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ সায়েম মিয়া ও হিরন্ময় শর্মা, সিপাই সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র বৈষ্ণবের সমন্বয়ে রেইডিং টিম গঠন করে অভিযান চালিয়ে বাড়ি থেকে কৌছর বখতকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ১ কেজি গাজাঁ উদ্ধার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত